শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অস্ট্রেলিয়া দলে পোলার্ড-ধোনি-পান্ডিয়ার মতো কেউ নেই : রিকি পন্টিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিঃসন্দেহে অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া। দলটিতে তারকার অভাব নেই। আছে অনেক হার্ডহিটার। তারপরেও নিজ দেশের দলটিতে শক্তির ঘাটতি দেখছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। তার মতে,ইনিংসের শেষ দিকে ঝড় তোলা কিংবা কার্যকর হওয়ার মতো কোনো ব্যাটসম্যান অস্ট্রেলিয়া দলে নেই। এটাই তাদের দুর্বলতা।

‘এসইএন রেডিও’কে দেওয়া সাক্ষাতকারে পন্টিং বলেন, ‘আমার দেখা সেরা ফিনিশার যারা-কাইরন পোলার্ড, ধোনি, হার্দিক পান্ডিয়া। তারা ক্যারিয়ারের পুরো সময় টি-টোয়েন্টিতে কোন পজিশনে ব্যাট করেছে? ওই পজিশনগুলোতেই। কাজেই এটাই তাদের খেলা। কিন্তু আমাদের এরকম খুব বেশি নেই যারা বিগ ব্যাশেও শেষ দিকে নেমে দাপট দেখায়। এমন কেউ, যাকে বলতে পারেন, “আজকে তুমি ছয়ে ব্যাট করবে এবং ১৫ বল পেলে ৩০ রান করবে।” আবারও তাই মনে হচ্ছে, এটিই হবে আমাদের বড় সমস্যার জায়গা।’

অস্ট্রেলিয়া দলে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল মার্শদের মতো বিস্ফোরক ব্যাটসম্যান আছেন। কিন্তু পন্টিয়ের বক্তব্য তাদের ব্যাটিং পজিশন নিয়ে, ‘আমাদের টি-টোয়েন্টি দলের সব ব্যাটার বিগ ব্যাশে এক-দুই বা তিনে ব্যাট করেন। অবধারিতভাবেই তাই তারা টুর্নামেন্টের সর্বোচ্চ রান করাদের মধ্যে থাকেন এবং অস্ট্রেলিয়া দলে সুযোগ পান। কিন্তু বিগ ব্যাশ দলে প্রতি ম্যাচেই পাঁচ-ছয়ে ব্যাট করে, এরকম কে আছে এই অস্ট্রেলিয়া দলে? কেউ নেই।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD