শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মশার প্রকোপ থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ডেঙ্গু মশার প্রকোপ থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে ধানমন্ডি এলাকার সাধারণ মানুষ। আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি-সায়েন্স ল্যাবরেটরি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা প্রতিদিনই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ হু হু করে বাড়ছে উল্লেখ করে দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপসের কড়া সমালোচনা করেন। তারা বলেন, প্রতিদিন গড়ে ৫০০ জন মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর বর্তমান নগরপিতা বিদেশে গিয়ে রিল্যাক্সড করছেন।

ভোট দিয়ে কালশাপ নির্বাচিত করেছে অভিযোগ করে বক্তারা বলেন, অতিষ্ঠ নগরবাসী একদিকে মৃত্যুঝুঁকিতে আছে আর মেয়র আছেন বিদেশে।

মানববন্ধন থেকে এমন পরিস্থিতিতে মেয়র তাপসের পদত্যাগ করারও আহ্বান জানানো হয়।

এ এসময় পুরান ঢাকার নাগরিক উদ্যোগের সভাপতি মোহাম্মদ নাজিম, বিডি ট্যুরিস্ট সাইক্লিংয়ের সমন্বয়ক আশিক উদ্দীন সৈনিক, মানব অধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন, বাংলাদেশ সচেতন নাগরিক সমাজের কো-অর্ডিনেটর রানা রহমান বক্তব্য রাখেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD