শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

১২৯ রান করলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত। এমন সহজ সমীকরণ সামনে রেখে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৩ রান করা বাংলাদেশ এরপর ২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায়।

ইনিংসের তৃতীয় ওভারেই বিপদে পড়েন ওপেনার লিটন দাস। ২.৫ ওভারে দলীয় ২৩ রানে কলিন ম্যাককনকির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এ ওপেনার।

ঠিক পরের ওভারে এজাজ প্যাটেলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মেহিদ হাসান। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সেই এজাজ প্যাটেলের দ্বিতীয় শিকার হন সাকিব আল হাসান। কিউই এ স্পিনারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সাকিবের বিদায়ে ৩.৫ ওভারে ২৫ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১২৮ রান করে নিউজিল্যান্ড।

এদিন ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন করোনা সংক্রমণ কাটিয়ে খেলায় ফেরা নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালান। সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারেননি। তার বিদায়ে ২.১ ওভারে ১৬ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলীয় ৬.৪ ওভারে সাইফউদ্দিনের শিকার হন উইলি ইয়াং। ওই ওভারের শেষ বলে কলিন ডি গ্রান্ডহোমকেও ফেরান সাইফউদ্দিন।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদের বলে বোল্ড হয়ে ফেরেন নিউজিল্যান্ডের অন্য ওপেনার রাচিন রবীন্দ্র। সাজঘরে ফেরার আগে ২০ বলে ২০ রান করেন তিনি।

রিয়াদের পর কিউই শিবিরে আঘাত হানেন স্পিনার মাহেদী হাসান। তার বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ১০.৫ ওভারে দলীয় ৬২ রানে ফেরেন কিউই এ অধিনায়ক।

এরপর টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৫ বলে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলাস। তাদের এই জুটিতেই ১২৮/৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ২৯ বলে ৩৬ রান করেন নিকোলাস। আর ৩০ বলে ৩০ রান করেন টম ব্লান্ডেল।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ১০ ওভারে ১২৮/৫ (নিকোলাস ৩৬*, ব্লান্ডেল ৩০*, রাচিন রবীন্দ্র ২০, উইলি ইয়াং ২০; সাইফউদ্দিন ২/২৮)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD