শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেজর সিনহা হত‍্যা মামলায় স্বাক্ষ্য দিলেন ‘প্রত্যক্ষদর্শী’ সেই মুয়াজ্জিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ‍্যগ্রহণ চলছে। আজ মঙ্গলবার ৫নম্বর সাক্ষীর সাক্ষ‍্যগ্রহণের মধ্য দিয়ে তৃতীয় দিনের বিচার কাজ শুরু হয়েছে।

সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য দিয়েছেন টেকনাফের শাপলাপুরের ঘটনাস্থল নিকটবর্তী জামে মসজিদের মুয়াজ্জিন ‘প্রত্যক্ষদর্শী’ হাফেজ মো. আমিন।

এ ছাড়াও আরো দুজন স্বাক্ষী সাইফুল আবছার ও মো. শওকত আলীকে আদালতে উপস্থিত রাখা হয়েছে। গতকাল (সোমবার) পর্যন্ত চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপসহ সকল আসামিদের আদালতে হাজির হয়। আদালতে আজও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মেজর সিনহা হত‍্যা মামলায় দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণ ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে আগামীকাল ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে, প্রথম দফা সাক্ষ‍্যগ্রহণ হয়েছে ২৩, ২৪ ও ২৫ আগস্ট।

গত বছরের ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD