শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়া ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে সাদেকপুর ইউনিয়নের সদস্য জয়নালের ছোট ভাই মোসলেম উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টটি সাবেক ইউপি সদস্য আব্দুল আলীর নজরে এলে তিনি গত ১ সেপ্টেম্বর মোসলেম উদ্দিনকে মারধর করেন। এর জের ধরে বুধবার দুপুর দেড়টার দিকে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD