শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ক্রিকেটারের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেদুয়ানউল ইসলাম রিদু(৩৮) আর নেই। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় ট্রাকের সাথে মটর সাইকেলের সংর্ঘষে নিহত হয় রিদু।বাগেরহাট জেলা ক্রিকেট দলের দীর্ঘ দিনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ ক্লাবে সুনামের সাথে ক্রিকেট খেলেছেন তিনি। গত কয়েক বছর আগে ক্রিকেটার রিদু নিজ বাড়ি বাদেকাড়াপাড়া এলাকার সন্নিকটে বাগেরহাট দশানী সার্কিট হাউস মোড়ে একটি বড় ডিপার্টমেন্টাল ষ্টোর পরিচালনা করে আসছিল। এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ডিপার্টমেন্টাল স্টোরের জন্য যাত্রাপুর এলাকায় মটর সাইকেল যোগে কলা কিনতে যাওয়ার পথে যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় বাদামতলা এলাকায় ট্রাক চাপায় প্রান হারান তিনি। দূর্ঘটনার পর গম বোঝাই ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। তবে ট্রাকের চালক নিজেই অন্যদের সহযোগীতায় রিদুকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালের ইমারজেন্সেতি ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। তার মাথায় ও বুকে জখম রয়েছে। বাগেরহাট জেলা দলের সাবেক এই ক্রিকেটার রেদয়ানউর ইসলাম রিদুর মৃত্যুর খবর শুনে ক্রীড়াঙ্গন ও তার সতীর্থরা হাসপাতাল মর্গে ছুটে যান। তার মৃত্যুতে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খান হাবিবুর রহমানসহ সকলে শোক জানিয়েছেন।

হাসপাতালে থাকা বাগেরহাট জেলা দলের ক্রিকেট কোচ শংকর পাল জানান, সকাল ৬টার দিকে রিদু মটর সাইকেল দুর্ঘটনায় মারা যান। তিনি বলেন, তার হাতে গড়া রিদু ছিলেন তার সকল ক্রিকেটারের মধ্যে অন্যতম। বাগেরহাট ক্রিকেটার্স ক্লাব ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহনের মধ্য দিয়ে তার জেলা পর্যায়ের খেলায় ব্যাপক পরিচিতি হয়। পরে উন্মোচন ক্লাবে এবং সর্বশেষ ঢাকার পারটেক্স ক্লাবের খেলোয়াড় ছিল রিদু।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু বলেন, বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রিদু অতন্ত্য পরিছন্ন খেলোয়াড় ছিলো। তার মুত্যৃতে বাগেরহাট জেলা ক্রিকেটের অনেক ক্ষতি হলো। প্রতি বছর বাগেরহাট জেলা দল গঠনে তার ভুমিকা ছিল প্রশংসনীয়। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ক্রিকেটার রেদুয়ানউল ইসলাম রিদু বাগেরহাট সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD