শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্কুল খোলার আগের দিন ধসে পড়ল ছাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ববিরুদ্ধে উপজেলা প্রকৌশলীর কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭০ লাখ টাকা ব্যয়ে জমির জুলিয়া ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ করছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে তিন তলা বিশিষ্ট ওই নতুন ভবনের চিলেকোঠার ছাদের একাংশ হেলে পড়ে। এরপর শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে সম্পূর্ণ ছাদ ধসে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস অভিযোগ করে বলেন, ২০১৯-২০ অর্থবছরে দরপত্রের মাধ্যমে কাজ পাওয়ার পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান তালবাহানা করতে থাকে। কাজের পরিকল্পনা ও নকশা চাইলেও বিদ্যালয় কর্তৃপক্ষকে সেগুলো সরবরাহ করা হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়েই তড়িঘড়ি করে ছাদ ঢালাই দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

নাসিরনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইসাক মিয়া বলেন, ঠিকাদার আমাদের না জানিয়েই ছাদ ঢালাই করেছিল। ঠিকাদারকে নতুন করে ছাদ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD