গাজীপুরে লবন্দহ খালে গোসল করতে নেমে তিন কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিচি আক্তার (১৫), মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪) ও একই গ্রামের হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪)।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আবদুর রাজ্জাক মিয়া জানান, বিকেল ৪টা পর্যন্ত তিন কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মেয়ের শিশুর সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত আছে।