শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২২৫০ পিস ইয়াবা খেয়ে ফেললেন এই নারী!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

যশোরে মলহা বানু (৩৮) নামে এক নারী মাদক কারবারীর পেটের ভেতর থেকে দুই হাজার ২৫০ পিস ও টলি ব্যাগ থেকে তিন হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে যশোরের র‌্যাব-৬ এর সদস্যরা জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

আটক মলহা বানু কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গোদার বিল গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে এবং নূর মোহাম্মদের স্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই নারী সোমবার বিকালে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঝিকরগাছার বেনেয়ালি এলাকায় অবস্থান করছে বলে র‍্যাবের কাছে সংবাদ আসে। র‌্যাব-৬ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার টলি ব্যাগে বিশেষভাবে লুকানো তিন হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ওই নারীকে জিজ্ঞাসা করলে তিনি তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট থাকার বিষয়টি স্বীকার করেন। পরে ওই নারীকে ডাক্তারের সহায়তায় পেটের ভিতর থেকে দুই হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD