শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সন্তান পরিচয়ে হোটেলে ফেলে গেল বৃদ্ধাকে, হাসপাতালে নিল পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

আমার মা এখানে থাকুক, আমি ওষুধ কিনে নিয়ে আসছি। এই কথা বলে খাবার হোটেলে এক নারীকে বসিয়ে রেখে চলে গেলেন ছেলে পরিচয়দানকারী এক যুবক। এরপর আর ফিরে আসেনি সেই যুবক। হোটেলেই অজ্ঞান হয়ে পড়ে যান বৃদ্ধা মহিলা (৬০)।

খবর পেয়ে কালীগঞ্জ থানার এসআই আলামিন হোসেন ফোর্স নিয়ে এসে বৃদ্ধাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃদ্ধা মহিলার নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শাহী নান্না বিরিয়ানি হাউজে।

শাহী নান্না বিরিয়ানি হাউজের ম্যানেজার রিফাত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে বৃদ্ধা মহিলাকে সাথে নিয়ে আসেন এক যুবক । একদম পিছনের দিকে বসেন। ১০/১৫ মিনিট পর ওই ছেলেটি তাকে বলেন, মা এখানে থাক, আমি ওষুধ কিনে নিয়ে আসছি। এই কথা বলে চলে যায় যুবক।এরপর পেরিয়ে যায় কয়েক ঘণ্টা। কিন্তু ফিরে আসেনি ওই যুবক। ছেলের অপেক্ষায় বসেই থাকেন ওই মহিলা। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: ইমতিয়াজ আলম জানান, অজ্ঞাত মহিলার চিকিৎসা চলছে। রাত সাড়ে ১০ টা পর্যন্ত জ্ঞান ফিরে আসেনি। এখনো তার জ্ঞান ফিরে আসেনি। কিন্তু তার অক্সিজেন লেভেল ও প্রেসার ঠিক আছে।

কালীগঞ্জ থানার এসআই আলামিন হোসেন জানান, তিনি বৃহস্পতিবার ইমার্জেন্সী ডিউটিতে ছিলেন। খবর পেয়ে শাহী নান্না বিরিয়ানি হাউজে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন। তখন তিনি অজ্ঞান ছিলেন। এরপর চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এখনো জ্ঞান ফিরে আসেনি ‍বৃদ্ধার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD