শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মনোহরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী হিমাচল পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা নোয়াখালী অভিমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস চাপায় সিএনজির ৩ যাত্রী ঘটনাস্থলে মারা যায়।

মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক জাফর ইকবাল জানান, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি উদ্ধার করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD