শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ অটোরিকশাযাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ট্রাকচাপায় দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের উপজেলার পাইলিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পারদিলালপুর গ্রামের হারুন আলী (২৬) ও শাহাবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী এলাকার বাসিন্দা রেনু বেগম (৫৩)।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পাইলিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন ও আহত হন দুজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসময় আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD