শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিকটক ব্যবহারকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

চীনের সংক্ষিপ্ত ভিডিও অ্যাপস ডুয়িং, যা চীনে টিকটক ভার্সন হিসেবে পরিচিত। এবার সেই টিকটক ভার্সনটি ব্যবহারে নতুন নিময় জারি করেছে। নতুন এ নিয়মে চীনে ১৪ বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য ‘ইয়ুথ মুড’ নামে একটি ফিচার চালু করা হয়েছে। এর মাধ্যমে অযাচিত ভিডিও রোধ করা যাবে বলে জানিয়েছে অ্যাপসটির কর্তৃপক্ষ। খবর রয়টার্সের

ইয়ুথ মুডের মাধ্যমে চৌদ্দ বছরের নিচে যারা রয়েছে তারা দিনে মাত্র ৪০ মিনিট টিকটক ব্যবহারের সুযোগ পাবে। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই সময়ের মধ্যে ৪০ মিনিটের জন্য তাদের টিকটক ব্যবহার করতে হবে।

তরুণদের সুরক্ষায় এমন পদক্ষেপ টিকটকের ইতিহাসে সবচেয়ে কঠিন বলে জানান ডুয়িং। চলতি বছর চীনা কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারে নতুন নীতিমালা আরোপ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা যাবে। ইন্টারনেটে এমন কিছু সেলিব্রেটি রয়েছে, যাদের অন্ধ ভক্ত রয়েছে। ফলে তাদের অনুসরণ করে অপরাধের মাত্রা বাড়তে থাকে।

এদিকে জনপ্রিয় ‘উইচ্যাট’ নামের ম্যাসেজিং অ্যাপসটিও ইয়ুথ মুড চালু করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD