শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কলেজে ভর্তি হয়ে বাড়ি ফেরা হলো না হামজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

কলেজে ভর্তি হয়ে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে নছিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু হামজা নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হামজা ফুকরা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে। তিনি ডাচবাংলা ব্যাংক লিমিটেডের ঢাকার মতিঝিল শাখায় নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভাটিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাঈম জানান, হামজা কাশিয়ানীর এম এ খালেক কলেজে উন্মুক্ত শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু হামজা মারা যান।

তাৎক্ষণিক নছিমনটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD