শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আশুলিয়ায় যাত্রীসহ প্রাইভেটকার পানিতে, নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

ঢাকার সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী প্রাইভেটকার পানিতে পড়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সাঁতরে প্রাণে বেঁচে ফিরেছেন প্রাইভেটকারে থাকা আরও দুইজন। তাদের আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনির হোসেন এ তথ্য জানান।

গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভোলা দাস নামে প্রাইভেটকারে একজনের নাম জানা গেলেও আহত ২ জনের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।

সৈয়দ মনির হোসেন জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিলো। এতে চালকসহ ৩ জন ছিলেন। প্রাইভেটকারটি টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাং এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। এসময় ভিতরে থাকা দুইজন বের হতে পারলেও একজন আটকা পড়ে। খবর পেয়ে তাদের ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত দুইজনকে পুলিশ হাসপাতালে পাঠায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, পানিতে তলিয়ে যাওয়া প্রাইভেটকারের আহত দুই যাত্রীকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানির নিচে থাকা প্রাইভেটকারটি উদ্ধারে চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD