শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় মমেক হাসপাতালে আরো ২ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কমেছে করোনা শনাক্ত ও এ ভাইরাসে মৃত্যুর সংখ‍্যা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় শনাক্ত হয়েছেন ১৫ জন। আর মারা গেছেন দুইজন।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম এসব তথ‍্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১০ দশমিক ৪৯ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৫৭৩ জন।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণে মারা গেছেন ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার আব্দুর রাজ্জাক (৬০) এবং উপসর্গ নিয়ে মারা গেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফাতেমা খাতুন (৬৫)।

এ ছাড়া করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। এ নিয়ে বর্তমানে আইসিইউতে আটজনসহ করোনা ইউনিটে ৯৮ জন চিকিৎসাধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD