শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাভারে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

ঢাকার সাভারে আলী রাজ (২১) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা।

এরআগে সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌর এলাকায় ব্যাংক কলোনি মহল্লায় একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলী রাজ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দুর মানিকনগর গ্রামের আল আমিন কাজীর ছেলে।

পুলিশ জানায়, সাভারের ব্যাংক কলোনি এলাকায় ফারুক আহম্মেদের চারতলা ভবনের নীচ তলায় ভাড়া থেকে আলী রাজ কাপড়ের ব্যবসা করতেন। এদিন দুপুরে তার ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে অন্য ভাড়াটিয়ারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে আলী রাজের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা জানান, ধারণা করা হচ্ছে সে তিনদিন আগে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD