শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিজ বাসায় দুই বোনের ঝুলন্ত লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

সিলেট নগরীর ৪নং ওয়ার্ডের মজুমদারি কোনাপাড়ার নিজ বাসা থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, একই এলাকার কলিম উল্লাহর মেয়ে ফাতেমা বেগম ও তার বোন রানী বেগম। দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণি এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। দুই বোনের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। সে কারণে আত্মহত্যা করেছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই বোন আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন। তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD