শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তালাবদ্ধ ঘরে নারীর প্রসব ব্যথা, উদ্ধার করলো পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের জে সি গুহ রোড এলাকায় মধ্যরাতে মিসক্যারেজজনিত কারণে ব্যাথায় কাতরাচ্ছিলেন সোমা আক্তার (২৫)। বাইরে থেকে গেটে তালা দেওয়া থাকায় বের হতে পারছিলেন না পরিবারের কেউ। বাসার ভেতর থেকে চিৎকার চেচাঁমেচি শুনে প্রতিবেশিরা ৯৯৯ এ কল করে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে তালা ভেঙে ঐ নারীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সোমা আক্তার মো. আব্দুল হাকিমের স্ত্রী। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

তিনি জানান, রাত দুইটার দিকে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাই প্রসব বেদনায় তালাবদ্ধ ঘরে কাতরাচ্ছেন এক নারী। ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারে, বাসার সামনে দোকান থাকায় রাত ১২টার পর গেটে তালা দিয়ে দোকানি চলে গেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পেছনের দিকের বাথরুমের দেয়াল ভেঙে অন্তঃসত্ত্বা সোমাকে উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের লেবার ওয়ার্ডে ভর্তি করানো হয়।

ওসি আরও বলেন, সোমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ আছেন।

ডাক্তার বলেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সোমার মিসক্যারেজজনিত কারণে মারাত্মক রক্তশূন্যতাসহ শ্বাসকষ্ট হয়।

সোমার স্বামী আবদুল হাকিম বলেন, যথাসময়ে পুলিশ না আসলে বাঁচানো সম্ভব হতো না।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD