শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কক্সবাজারে রিসোর্টে নারী পর্যটকের লাশ: সঙ্গী পলাতক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজারের আমারী রিসোর্ট নামক একটি হোটেল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন।

নিহতের নাম ফারজানা (২৩) এবং তার পলাতক সঙ্গীর নাম সাগর বলে জানান তিনি।

হোটেলে উঠার সময় গেস্ট এন্ট্রি খাতায় তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা লেখা হয়। যদিও ঠিকানা সঠিক কি না সেই বিষয়ে সন্দেহ আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন।

তিনি বলেন, ‘তারা দুজন তিন দিন আগে ওই রিসোর্টে ওঠে। আজ সকাল ১১টায় ওই রুমে কোনো সাড়া শব্দ না পেলে হোটেল কর্তৃপক্ষ দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু তার সঙ্গী সাগরের খোঁজ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ফারজানার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন জানান, মৃত ফারজানা ও পলাতক সাগরের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD