শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লন্ডন চলে গেলেন জেমি ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তবর্তীকালীন কোচ হয়েছেন অস্কার ব্রুজন। দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে আজ, বুধবার ২২ সেপ্টেম্বর সকালে লন্ডনের উদ্দেশে রওয়ানা হয়েছেন ব্রিটিশ কোচ জেমি ডে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে এখনো ১১ মাসের চুক্তি রয়েছে জেমির। তবে সমঝোতার মাধ্যমে খুব শীঘ্রই হয়তো সম্পর্কটা চুকিয়ে ফেলবে দুপক্ষ। তবে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি বাফুফে ও জেমি।

জেমি ডে’র কোচিং স্টাফের কেউ আর দায়িত্বে থাকছেন না। ব্রিটিশ গোলরক্ষক লিস ক্ল্যাভলি, ফিটনেস কোচ ইভান রাজলভ ও দেশীয় কোচ মাসুদ পারভেজ কায়সারও থাকছেন না কোচিং স্টাফে। জেমির সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস তো আগেই চলে গেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD