শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেসির চেয়ে রোনালদোর আয় বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

ফুটবলার হিসেবে কে সেরা- তা নিয়ে বিতর্ক থাকলেও একটি জায়গায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের হিসাবে এ বছর আয়ে মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো।

এ বছর ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি অর্থ আয় করা ফুটবলারদের একটা তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সে তালিকার শীর্ষে রয়েছে রোনালদো। মেসি দ্বিতীয় স্থানে।

পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা রোনালদোর মৌসুম শেষে আয় দাঁড়াবে ১২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার কোটি টাকার বেশি)। আর মেসির ব্যাংক ব্যালান্সে যোগ হবে ১১০ মিলিয়ন ডলার।

এর মধ্যে ম্যানইউয়ের হয়ে খেলার পারিশ্রমিক ও বোনাস থেকে ৭০ মিলিয়ন ডলার পাবেন সিআরসেভেন। বাকি ৫৫ মিলিয়ন ডলার আসবে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে।

ফোর্বসের তালিকায় মেসি-রোনালদোর পরের দুটি নাম পিএসজির অন্য দুই তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র (৯৫ মিলিয়ন ডলার) ও কিলিয়ান এমবাপ্পে (৪৩ মিলিয়ন ডলার)।

সূত্র : ফোর্বস/গোলডটকম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD