শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

মেধাবীরা মিথ্যা বলতেও তুখোড়!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

ভালো স্মরণশক্তির অধিকারীরা সবচেয়ে ভালোভাবে মিথ্যা বলতে পারে, যা শুনলে সত্যের মতো মনে হবে। অর্থাৎ নিখুঁতভাবে মিথ্যা বলতে হলেও স্মরণশক্তির অধিকারী হতে হয়।

যুক্তরাষ্ট্রের নর্থ ফ্লোরিডা, শেফিল্ড এবং স্টারলিং বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা সাম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছেন। তারা চারটি স্কুল থেকে বাছাই করা ১১৪ জন শিশুর ওপর এ জরিপ চালান।

মনোবিজ্ঞান গবেষকরা ছয় থেকে সাত বছর বয়সী কিছু শিশুকে একটি খুব সাধারণ খেলায় কারসাজি করার সুয়োগ দিয়ে, তা নিয়ে বানিয়ে মিথ্যা বলার অনুমতি দেন। পরে দেখা গেছে যেসব শিশু খুব ভালো মিথ্যাবাদী, তারা স্মরণশক্তির পরীক্ষায়ও ভালো করেছে।

তার মানে হলো- তারা অনেক পরিমাণ তথ্য নাড়াচাড়ায় দক্ষ। প্রশ্নোত্তরের একটি খেলায় লুকানো ক্যামেরায় তারা খুব সহজেই ওইসব শিশুকে চিহ্নিত করেন, যারা দেখে প্রশ্নের উত্তর দিয়েছিল। যদিও তাদের বলা হয়েছিল না দেখে উত্তর লিখতে।

গবেষণায় আরও একটি তথ্য তুলে ধরা হয়েছে, তা হলো- মাত্র এক-চতুর্থাংশ শিশু উত্তর দেখার প্রতারণার আশ্রয় নিয়েছিল। এরপর আরও প্রশ্ন করে গবেষকরা জানতে পারেন কে বেশি মিথ্যাবাদী, আর কে কম মিথ্যাবাদী। তারা বিশেষভাবে দেখতে চেয়েছিলেন, কারা ভালোভাবে মিথ্যা ঢাকতে সমর্থ্য।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD