শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টেকনাফের পাহাড়ি ছড়ায় মিলল মরা হাতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজার টেকনাফ উপজেলায় পাহাড়ি ছড়ায় একটি মরা হাতি পাওয়া গেছে।

শনিবার সকালে বনবিভাগের কর্মকর্তারা জাদিমুড়া শালবাগান (রোহিঙ্গা ক্যাম্প-২৬) গহীন পাহাড়ের ছড়া থেকে ওই মৃত হাতিটি উদ্ধার করে। সেটি মাটিতে পুঁতে ফেলার প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে টহল রত এপিবিএন পুলিশ মৃত হাতি দেখতে পায়। এরপর টেকনাফ বন বিভাগকে খবর দেয়। তবে মৃত হাতির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে টেকনাফ সহকারী বন সংরক্ষণ (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শালবাগান পাহাড়ে হাতির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরে ময়নাতদন্ত শেষে হাতির মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, টেকনাফে হাতির অভয়ারণ্যে রোহিঙ্গারা বসবাস করছে। সে কারণে প্রতিনিয়ত আক্রমণে শিকার হচ্ছে হাতি। তবে হাতি মৃত্যুর আসল রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হক।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ও একই স্থানে আরেকটি হাতি মারা যায়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD