শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বেড়েছে কাঁচামরিচের ঝাঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

দিনাজপুরের হিলিতে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। বেশ কিছুদিন কমতির দিকে থাকার পরে পাইকারিতে কেজি প্রতি বেড়েছে ৪০ টাকা এবং খুচরাতে বেড়েছে ৫০ টাকা। দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমেছে সেই জন্য বেড়েছে দাম বলছেন হিলি বাজারের ব্যবসায়ীরা। শনিবার (২৫ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

কাঁচা মরিচ কিনতে আসা গণেশ বর্মন জানিয়েছেন, গত সপ্তাহে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ছিলো ৫০ টাকা। আজ তা বেড়ে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। বাজারে মরিচ কিনতে গিয়ে তো রীতিমতো অবাক হয়েছেন তিনি। বাজার মনিটরিং না হওয়ার কারণে ইচ্ছেমতো ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন।

কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব জানিয়েছেন, আমরা ক্রেতারা নওগাঁ, বগুড়া, জয়পুরহাটসহ আশেপাশের এলাকা থেকে কাঁচা মরিচ ক্রয় করে এনেছি। গত বেশ কয়েকদিন ধরে বাজারে দেশিয় কাঁচামরিচের সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকে ছিল। তবে গত কয়েকদিনের বৃষ্টি ও বন্যার কারণে নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। সেই জন্য মোকামগুলোতে কৃষকরা দাম বেশি চাচ্ছেন। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে এবং বেশি দামে বাজারে বিক্রি করতে হচ্ছে।

উল্লেখ্য, দেশের বাজারে কাঁচামরিচের বাজার ঊর্ধ্বমুখী হলেও দীর্ঘ আট মাস বন্ধের পর ১৪ ও ১৬ আগস্ট দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে ৩৬ টন ৭৮৬ কেজি কাঁচামরিচ আমদানি হয়। তবে দাম কম পাওয়ায় ও লোকসানের কারণে বন্দর দিয়ে মরিচ আমদানি বন্ধ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD