শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তাবলিগ সদস্যদের চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

পটুয়াখালী শহরের একটি মসজিদে তাবলিগ জামাতে আসা ১৩ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। তাবলিগ জামাতের ওইসব সদস্যরা এখন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ তাবলিগ জামাতের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার তাদের মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে তিন চিল্লার বিভিন্ন বিভাগের ১৫ জন সদস্য ওঠেন। সকাল থেকে তারা ধর্মের প্রতি স্থানীয়দের দাওয়াত দেন। এরপর তাদের রীতি অনুযাযী কাজ করেন। রাতে খাবারের সময় তাবলিগ জামাতে আগত সদস্যব্যতীত অন্য ২ জন মানুষ তাদের সাথে ছিলেন। পরে রাতের খাবার শেষ করে অন্যরা যার যার মতো চলে যায়। ফজরে সময় তাবলিগের ২ সদস্য উঠলেও বৃদ্ধ ১৩ সদস্য ঘুম থেকে উঠতে পারেনি। পরে অচেতন অবস্থায় ১৩জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এরকম ঘটনা পটুয়াখালীতে এই প্রথম বলে জানান তাবলিগ জামাতের সাথে সংশ্লিষ্টরা।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ আখতার মোরশেদ জানিয়েছেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD