শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান ও তাঁর স্ত্রীর দুর্নীতির বিচার শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তাঁর স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ রোববার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসেন এই আদেশ দেন। বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ অক্টোবর পরবর্তীতে দিন ধার্য করেছেন। দুদকের আইনজীবী মীর মোহাম্মদ আলী বিষয়টি বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ আগস্ট আবদুল মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ চার হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

অপরদিকে মান্নানের স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে এক কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক।

পরবর্তী সময়ে তদন্ত শেষে ২০১৫ সালের ১১ আগস্ট আবদুল মান্নান খানের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে মামলাটি বিচারের জন্য এ আদালতে বদলি হয়ে আসে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD