শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ঝাউবন এলাকায় আবারও একটি সাত ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন (শুশুক) ভেসে এসেছে।

বুধবার সকালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বদিকে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ওই মৃত ডলফিনটি দেখতে পায়।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু যুগান্তরকে জানান, সকালে সমুদ্রসৈকতের বৈরী আবহাওয়া পর্যবেক্ষণে তারা সৈকতে বের হয়েছিল।
তাদের ধারণা— সকালের জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসেছে। এটির মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মতে অন্তত ৮-১০ দিন আগে এটির মৃত্যু হয়েছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার মৃত ডলফিন ভেসে আসার খবর নিশ্চিত করে জানান, এর আগে ২৩ সেপ্টেম্বর সর্বশেষ একটি ৫ ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD