শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুস্তাফিজকে বাংলায় ‘দুর্ধর্ষ’ বলল রাজস্থান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের তুরুপের তাস হলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। হারা ম্যাচেও দুর্দান্ত বোলিং করছেন ‘দ্য ফিজ’। বুধবার রাতের ম্যাচে অসাধারণ ফিল্ডিংও করেছেন মুস্তাফিজ। তাই মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

হাই ভোল্টেজ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল রাজস্থান। মাত্র ১৪৯ রানের পুঁজি নিয়ে রাজস্থান জিততে পারেনি। গ্লেন ম্যাক্সওয়েলদের সামনে অন্য বোলাররা সুবিধা করতে না পারলেও মুস্তাফিজ ছিলেন যথারীতি মিতব্যয়ী। যেখানে ক্রিস মরিস দিয়েছেন ৪ ওভারে ৫০ রান সেখানে মুস্তাফিজ ৩ ওভারে মাত্র ২০ দিয়ে ২ উইকেট নিয়েছেন।

মুস্তাফিজ এদিন আলো ছড়িয়েছেন ফিল্ডিংয়েও। বেঙ্গালুরুর ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে কার্তিক তিয়াগিকে সজোরে হাঁকান গ্লেন ম্যাক্সওয়েল। বাউন্ডারি লাইনে দাঁড়ানো মুস্তাফিজ বলের গতিবিধি বুঝে লাফিয়ে ওঠেন। তার দুর্দান্ত প্রচেষ্টায় নিশ্চিত ছক্কা থেকে বঞ্চিত হয় বেঙ্গালুরু। সেই বলে ম্যাক্সওয়েল পান মাত্র ১ রান। মুস্তাফিজের এই ফিল্ডিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক মাতামাতি।

বরাবরের মত এদিনও রাজস্থানের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো মুখর ছিল মুস্তাফিজের বন্দনায়। রাজস্থান রয়্যাল তাদের ফেসবুক পেইজে মুস্তাফিজের বন্দনা করেছে। সেখানে ইংলিশে করা এক পোস্টে একটি বাংলা শব্দ ব্যবহার করা হয়। সেই শব্দটা হলো ‘দুর্ধর্ষ’। ফিল্ডিংয়ে মুস্তাফিজের প্রচেষ্ঠাকে ‘দুর্ধর্ষ’ বলেছে রয়্যালস কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে ফিজের প্রশংসা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD