শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪ বছরের ভাইকে বাঁচাতে গিয়ে বোনেরও মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

ভোলায় পানির ডুবে জাহিদুল ইসলাম (৪) ও রেহানা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ অক্টোবর) দুপুরে সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কালুপর গ্রামে এ ঘটনা ঘটে।

জাহিদুল ওই এলাকার জসিমের ছেলে ও রেহানা আক্তার আবদুর রহমান খোকন মাঝির মেয়ে। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

ইলিশ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চত করে জানান, শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিলো। পরে জাহিদ পুকুরে গোসল করতে নামে। তাকে উদ্ধার করতে পুকুরে নামে রেহানা। এক পর্যায়ে তারা উভয়ে পানিতে ডুবে যায়।

এ সময় তাদের পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ায় হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নিরুপম সরকার জানান, দুপুর ১২টার দিকে ইলিশা ইউনিয়ন থেকে পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD