শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাবাকে লাথি মেরে ফেলে দেন শিক্ষক ছেলে, গ্রেপ্তার করলো পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

পাবনার চাটমোহরে বাবাকে লাথি মারাসহ লাঞ্ছিত করার ঘটনায় তারই শিক্ষক ছেলে মো. মজনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সকালের ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করেন ভুক্তভোগী আতাউর রহমান। বাবার করা মামলায় ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মো. মজনুর রহমান চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর। জানা গেছে, সোমবার (১১ অক্টোবর) সকালে বাবা আতাউর রহমানের চাকরিস্থল মহেলা ডাকঘরে যান মজনুর রহমান। ডাকঘরে ঢুকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি বাবার কাছ থেকে ছিনিয়ে নেন। পরে মোবাইল ফোন নিয়ে মোটরসাইকেলে উঠতে চাইলে বাধা দেন বাবা। বাধা দেওয়ায় বাবাকে লাথি মারেন তিনি। এ সময় বাবার সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তিও করেন। পরে আশপাশের লোকজন এসে মজনুরকে তাড়িয়ে দেন।

এ ঘটনার পর আতাউর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি চাটমোহর থানায় গিয়ে অভিযোগ করেন। এ ঘটনায় মজনুরকে গ্রেপ্তার করে পুলিশ। চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম বলেন, বিষয়টি খুবই লজ্জার ও দুঃখজনক। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।

চাটমোহর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ছেলের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD