শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৩ বিঘা জমিতে গাঁজা চাষ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

প্রায় ৩ বিঘা জমিতে গাঁজা চাষ করা হতো। স্থানীয়দের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে এ চাষ করা হচ্ছিল। এ মাদক বিক্রির টাকায় অস্ত্রসহ সাংগঠনিক বিভিন্ন ব্যয়ে ব্যবহার করা হতো। এমন খবর পেয়ে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে এই গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে।

খাগড়াছড়ির মহালছড়িতে এমন ঘটনা ঘটে। এ সময় মায়া কুমার ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়।

শনিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর দিদারুল ইসলামের নেতৃত্বে দেবতাপুকুর ঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে এ গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

মহালছড়ি সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর দিদারুল ইসলাম জানান, পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো দুর্গম এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্যের চাষ করছে। স্থানীয়দের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে এ চাষ করা হচ্ছে। এ মাদক বিক্রির টাকায় অস্ত্রসহ সাংগঠনিক বিভিন্ন ব্যয় করছে সংগঠনগুলো।

আটক মায়া কুমার ত্রিপুরাকে আসামি করে সদর থানায় মামলা দায়েরের কথা জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD