শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইলিশ শিকারিদের হামলায় কোস্টগার্ড সদস্য নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

বরিশালের হিজলা উপজেলার মেঘনায় মা ইলিশ রক্ষায় গভীর রাতে বের হওয়া কোস্টগার্ডের অভিযানের ট্রলারে হামলা করার খবর পাওয়া গেছে জেলেদের বিরুদ্ধে। এ ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন পারভেজ নামে কোস্টগার্ডের একজন সদস্য।

মঙ্গলবার রাত ৩টার দিকে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজারসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজ সদস্যকে উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরিরা চেষ্টা চালাচ্ছে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোস্টগার্ড এ বিষয়ে এখনো কিছু জানায়নি গণমাধ্যমকে।

দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে যায় কোস্টগার্ডের একটি টিম। গভীর রাতে হিজলা গৌরবদীর চরকিল্লা এলাকায় একদল জেলের ইলিশ শিকারের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন তারা।

ঘটনাস্থলে পৌঁছামাত্রই জেলেরা কোস্টগার্ডের ট্রলারে হামলা করে। এ সময় হামলার শিকার কোস্টগার্ডের দুজন সদস্য মেঘনা নদীতে পড়ে যান। এদের মধ্যে একজন উদ্ধার হলেও পারভেজ নামের একজন সদস্য নদীতে নিখোঁজ হয়ে যান। ঘটনার পর থেকেই তাকে উদ্ধারের চেষ্টা করছেন কোস্টগার্ডের ডুবুরিরা।

এ বিষয়ে কোস্টগার্ডের হিজলা জোনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে যারা রয়েছেন, এ বিষয়ে তারা কেউ বক্তব্য দিতে রাজি হননি।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, কোস্টগার্ডের ওপর হামলা এবং একজন নিখোঁজ থাকার ঘটনা সত্য। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু তারা এ বিষয়ে আমাদের কিছু বলছে না। তবে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, কোস্টগার্ডের অভিযানে ঝামেলার কথা শুনেছি। তাদের একজন সদস্যে নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD