রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল এনবিআরের আন্দোলন ইস্যুতে ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ

লালমনিরহাটে ১২০০ পরিবার পেল বিদ্যানন্দের সহায়তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

লালমনিরহাটে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে সীমান্ত এলাকার ১২০০ পরিবারকে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা এসব পরিবারে সহায়তা পৌঁছে দেন।

সূত্র জানায়, রবিবার তিনটি স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মধ্য ঠ্যাংঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাটগ্রাম উপজেলার মোমিনপুর কুচলিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ ও দহগ্রাম ইউনিয়নের নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব খাদ্য সামগ্রী দেয়া হয়।

হাতীবান্ধায় খাদ্য সামগ্রী বিতরণ করেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া ক্যাম্পের কম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. জাহাঙ্গীর আলম, পাটগ্রামে কুচলিবাড়ি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার তারাজুল ইসলাম ও দহগ্রামে পানবাড়ি ক্যাম্পের কম্পানি কমান্ডার হারুনর রশিদ। উপস্থিত ছিলেন বাউরা ডাঙ্গাটারী বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. নাসির উদ্দিন , চরখড়িবাড়ি বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম, পাটগ্রাম বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আবু জাফর প্রমূখ। ত্রাণ বিতরণের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগের দুদিনে পাটগ্রাম উপজেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে অসহায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বিজিবি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD