শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দুই যুবকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলেন সদর উপজেলার বোদা পাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮) এবং তেতুঁলিয়া উপজেলার তিরনই ইউপির গুয়াবাড়ি ইসলামবাগ এলাকার হামিদুর রহমানের ছেলে রিফাদুজ্জামান বাবু (২০)।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ঠুটাপাখুরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের দুই আরোহী। আহতরা হলেন শাহিনুর ইসলাম (৩০), তার বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোদা পাড়া বোর্ড বাজার এলাকায়, অপরজন হলেন আলম হোসেনের ছেলে রনি (২৮), তার বাড়ি তেতুঁলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের ইসলামবাগ এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার দুপুর একটার দিকে রিফাদুজ্জামান রনিকে নিয়ে মোটরসাইকেল যোগে তেতুঁলিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে রাশেদুল ইসলাম শাহিনুরকে নিয়ে পঞ্চগড়ের দিকে আসছিল, পথিমধ্যে ঠুটাপাখুরি এলাকায় মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় ওই দুই যুবক।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই যুবকের লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এদিকে আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হলে শাহিনুরের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়। আহত রনিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু নিশ্চিত করেছেন। এই ঘটনায় অপমৃত্যু মামলা হবে। নিহতদের পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD