শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

চুয়াডাঙ্গায় দুটি মোটরসাইকেল ও একটি আলমসাধুর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে মারুফ হোসেন (১৭) ও সজীব হোসেন (১৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

আজ সোমবার সকাল ১১টার দিকে শহরতলী ঘোড়ামারা ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর ও সজীব একই গ্রামের শরীফ হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুর সঙ্গে ধাক্কা দেয় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি। দুর্ঘটনায় দুজন নিহত ছাড়াও ভটভটিতে থাকা আরো তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সজীব হোসেন এবং পরে মারুফ হোসেনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD