শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘আসিফ পাকিস্তানের নতুন আফ্রিদি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

ক্যারিয়ারের শুরুর দিকে খুব খারাপ সময় কাটিয়েছেন আসিফ আলী। পারফর্মেন্সের ধারাবাহিকতা ছিল না। ব্যাপক সমালোচিত হতেন। তাকে বিশ্বকাপ দলে নেওয়াতেও সমালোচনা হয়েছিল। অথচ সেই আসিফের চার ছক্কার কল্যাণেই আফগানদের বিপক্ষে দারুণ জয় পেয়েছে পাকিস্তান। এরপর থেকে শুরু হয়েছে আসিফ আলীর স্তুতি। এবার পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমল তার প্রশংসায় পঞ্চমুখ হলেন।

পাকিস্তানসহ গোটা বিশ্বেই মারমার কাটকাট ব্যাটিংয়ের জন্য বিখ্যাত শহিদ আফ্রিদি। সাবেক পাকিস্তানি অল-রাউন্ডারের ছক্কাপ্রীতির কথা কারও অজানা নয়। বর্তমানে আসিফ আলীর ব্যাটে নিয়মিতই দেখা যাচ্ছে ছক্কাবৃষ্টি। তাকে দেখে আফ্রিদির কথাই মনে হচ্ছে আজমলের, ‘আফগানিস্তানের বিপক্ষে শহিদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাকের মতো ঝলক দেখিয়েছে আসিফ আলি। দীর্ঘদিন পর, কাউকে দেখলাম যে আফ্রিদির মতো ছক্কা মারতে। সত্যিই দারুণ খেলেছে সে এবং আশা করি, পরের ম্যাচগুলোয় এই ফর্ম ধরে রাখবে।’

আসিফের পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের সহকারী কোচ আজমল। দারুণ পারফরম্যান্সের পর আসিফ ইসলামাবাদ দলের প্রতি কৃতজ্ঞতা জানান। কারণ দুঃসময়েও দল তার ওপর ভরসা রেখেছিল। সেই স্মৃতি রোমান্থন করে আজমল আরও বলেন, ‘ওকে আমরা নিয়েছিলাম ওর প্রতিভার জন্য। পিএসএলের পঞ্চম মৌসুমে ওর ফর্ম এত ভালো ছিল না, কিন্তু আমরা তবু ওর পাশে থেকেছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD