শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গুলশানে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

রাজধানীর গুলশানে ট্রাক উল্টে এক শিশু নিহত হয়েছে। এছাড়া শিশুটির পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

রোববার রাত সোয়া ১২টার দিকে আমেরিকান অ্যাম্বাসি গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিশুটির বড় বোন রাহী (৬), বাবা আ. রহিম ও মা শাহজাদী আক্তার (২৫)।

গুলশান থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, আমেরিকা অ্যাম্বাসির গ্যারেজের সামনের রাস্তা দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন তারা। হঠাৎ রিকশাটি একটি ট্রাকের সামনে পড়ে। এ সময় চালক ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে রিকশার। এতে রিকশায় থাকা তার চারজন আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে। তবে রিকশাচালককে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD