শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চলে গেলেন কাইয়ুম চৌধুরীর স্ত্রী শিল্পী তাহেরা চৌধুরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী চিত্রশিল্পী তাহেরা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল রবিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

তাহেরা চৌধুরীর ছোট ভাই হাসান উজ জামান মনি (জুডো মনি) বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান উজ জামান মনি জানান, গত শুক্রবার নিজ বাসায় পড়ে গিয়ে আঘাত পান তাহেরা চৌধুরী। ওইদিন থেকেই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ ছাড়া নানা শারীরিক জটিলতাও ছিল। তিনি আরো জানান, আজ সোমবার (১ নভেম্বর) বাদ আসর আজিমপুর ছাপরা মসজিদে তাহেরা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে তাঁকে।

শিল্পী তাহেরা চৌধুরী ঢাকা আর্ট কলেজ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম পাঁচ নারী শিক্ষার্থীর একজন তিনি। বেশ কয়েকটি চিত্রপ্রদর্শনী হয়েছে তাঁর। দেশের বাইরে বিভিন্ন চিত্রকর্মশালায় অংশ নিয়েছেন। তিনি একজন সেতারশিল্পীও ছিলেন।

শিল্পী কাইয়ুম চৌধুরী মারা যান ২০১৪ সালের ৩০ নভেম্বর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD