শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বন্ধু ম্যারাডোনাকে স্মরণ পেলের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

প্রথমজন এক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দ্বিতীয়জন নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন। কিন্তু ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনাকে তার জন্মদিনে স্মরণ করতে ভোলেননি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।শনিবার ছিল ম্যারাডোনার ৬১তম জন্মদিন। ম্যারাডোনাকে বুকে আলিঙ্গন করার ছবি পোস্ট করে পেলে লিখেছেন, ‘ঈশ্বর ওকে প্রতিভা দিয়েছিল। গোটা বিশ্ব ওকে উজাড় করে দিয়েছে ভালোবাসা। আজ দিয়েগোর জন্মদিন। যারা ফুটবল ভালোবাসেন, তারা আজীবন এই দিন নতুন করে স্মরণ করবে, মাঠে বল নিয়ে ও কী করত।’ তিনি আরও লিখেছেন, ‘ব্যক্তিগত স্তরে ওর সঙ্গে সুন্দর বন্ধুত্বের সেই মুহূর্তগুলো স্মরণ করার সুযোগ রয়েছে। সেই স্মৃতিগুলোই জীবনের সেরা উপহার।’

শনিবার বোম্বোনেরায় ম্যারাডোনার বাড়ির সামনে উপস্থিত হয়েছিলেন ভক্তরা। তারা গান ধরেন, ১০ নম্বর আমাদের হৃদয়ে। সেই মানুষটার নাম ম্যারাডোনা।’ প্রয়াত দিয়েগোর মেয়ে দালমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাবেক তারকা হুয়ান রোমান রিকলমে। তিনি বলেন, ‘শরীরী উপস্থিতি হয়তো নেই, কিন্তু আর্জেন্টিনার প্রত্যেক মানুষের সত্তায় মিশে রয়েছেন ম্যারাডোনা। উনি আমাদের কাছে অমর হয়ে থাকবেন।’ সাংবাদিকদের অনুরোধে ম্যারাডোনার মেয়ে দালমা বলেন, ‘বাবা আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল। তিনি বেঁচে থাকার সময় যেভাবে উৎসবের মেজাজে জন্মদিন পালন করা হতো, সেই ধারাই আমরা ধরে রেখেছি।’

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘দিয়েগো আমাদের জীবনে নিঃশ্বাস-প্রশ্বাসের মতো। তাকে প্রতিনিয়ত আমরা স্মরণ করি। ম্যারাডোনার প্রতিটি বক্তব্য আমাদের নতুনভাবে বেঁচে থাকার প্রেরণা জোগায়।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD