শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুই পাঙ্গাসের দাম ৫২ হাজার টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের দুটি পাঙ্গাস মাছ। দুটি পাঙ্গাসের মধ্যে একটি ওজন ২০ ও অন্যটি ১৫ কেজির। মাছ দুটি দেড় হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে জেলে ফারুক হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।

জানা গেছে, ফারুক হালদার মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে নেয়। তিনি পাঙ্গাস দুটি ১৪০০ টাকা কেজিতে ৪৯ হাজার টাকায় কিনে নেন। পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনে রাজবাড়ীর এক ব্যবসায়ীর কাছে দেড় হাজার টাকা কেজিতে মোট ৫২ হাজার টাকায় বিক্রি করে দেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, স্থানীয় জেলে ফারুক হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। তিনি বিক্রির জন্য ৫নং ফেরিঘাটে আমার মৎস্য আড়তে নিয়ে এলে আমি উন্মুক্ত নিলামে এক হাজার ৪০০ টাকা কেজি দরে ৪৯ হাজার টকায় কিনে নিই। এর পর দেড় হাজার টাকা কেজিতে ৫২ হাজার ৫০০ টাকায় মাছ দুটি বিক্রি করে দিয়েছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মসিউর রহমান বলেন, বর্তমানে পদ্মায় বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD