শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যার চেষ্টাকারী সেই স্বামীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার পর আত্মহত্যার চেষ্টাকারী সেই স্বামীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

গত ২৭ অক্টোবর পারিবারিক মনোমালিন্যের কারণে স্ত্রী যুথীকা সূত্রধরকে (২৭) ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন স্বামী অভিধর (৩২)। এর পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত অভিধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর বণিকপাড়ার মৃত সুধাংশু ধরের ছেলে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর পারিবারিক মনোমালিন্যের কারণে স্ত্রী যুথীকা সূত্রধরকে (২৭) ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন স্বামী অভিধর (৩২)।

নিহত যুথীকা সূত্রধর উপজেলার পৌরসভার প্রেমতলা মালিপাড়ার ডা. রামচন্দ্র সূত্রধরের মেয়ে।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় অভিধরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) পাঠান। চিকিৎসাধীন মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী অভিধর, স্ত্রী যুথীকা সূত্রধরকে ছুরিকাঘাত করে হত্যা করে। এর পর নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার রাতে তিনি মারা যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD