শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাকে হত্যা করে ধানক্ষেতে লাশ লুকিয়েছিলো ছেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

নওগাঁর বদলগাছীতে টাকার জন্য নিজের মাকে হত্যা করে লাশ ধান ক্ষেতে লুকিয়ে রেখেছিলো ছেলে, জানিয়েছে বদলগাছী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম ছবি বেগম (৫০)। তিনি বদলগাছীর দেউলিয়া গ্রামের বাবলু দেওয়ানের স্ত্রী।

মাকে হত্যার দায়ে নিহতের ছেলে সবুজ হোসেন ও ছেলের স্ত্রী রুকসানাকে গ্রেপ্তার করা হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের ২ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। টাকার জন্য ছেলে সবুজ হোসেন ও তার স্ত্রী রুকসানা মিলে পরিকল্পিত ভাবে ছবি বেগমকে শাসরুদ্ধ করে হত্যা করে হাফেজ আলীর ধান ক্ষেতে লাশটি লুকিয়ে রেখেছিলো বলে স্বীকার করেছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে কৃষক হাফেজ আলী জমির ধান দেখতে গেলে ক্ষেতে ছবি বেগমের লাশ দেখতে পান। তার চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এ.টি.এম. মাইনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম ও তদন্ত (ওসি) রায়হান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মৃত ছবি বেগমের স্বামী বাবলু জানান, আমার স্ত্রীর নিকট ৫৬ হাজার টাকা ছিলো। আর এই টাকার জন্যেই তাকে হত্যা করেছে আমার ছেলে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD