মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

আবারো গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

আবারো গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ন্যাটোকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটে’র সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দেন।

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো!!!’

এখানে ট্রাম্প মূলত গ্রিনল্যন্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার তার আগের পরিকল্পনার কথাই ইঙ্গিত করেছেন। এই প্রস্তাবটি ন্যাটোর অনেক মিত্র দেশের বিরোধিতার মুখে পড়েছিল।

অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রুটে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, তাদের বৈঠকটি ছিল ‘খোলামেলা’।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর বিশ্ব এখন ‘নিশ্চিতভাবেই আরও নিরাপদ’ বলে তিনি বিশ্বাস করেন।

তথ্যসূত্র: বিবিসি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD