রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

আর্থিক সহায়তা পাবেন ক্ষতিগ্রস্ত টেনিস খেলোয়াড়রা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

 

টেনিস কোর্টে নেই টেনিস খেলা। খেলা না থাকায় খেলোয়াড়দের আয়-রোজগারও বন্ধ। করোনাভাইরাস লকডাউনে ঘরবন্দী হয়ে আর্থিক কষ্টে সময় কাটছে অনেক খেলোয়াড়ের।

অসহায় ও অভাবী খেলোয়াড়দের কথা চিন্তা করে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে টেনিসের গভর্নিং বডিগুলো। সবাই মিলে করেছে প্লেয়ার রিলিফ প্রোগ্রাম। লক্ষ্য করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত টেনিস খেলোয়াড়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

তহবিলে জমা হয়েছে প্রায় ৬ মিলিয়ন ডলার (৪.৮ মিলিয়ন পাউন্ড)। এ থেকে এটিপি ও ডব্লিউটিএ ট্যুরের একক ও দ্বৈত বিভাগের ৮০০ জন খেলোয়াড় পাবেন আর্থিক সহায়তা।

তহবিলের অঙ্কটা আরো বাড়বে। কেননা ব্রিটিশ সুপারস্টার অ্যান্ডি মারের মতো খেলোয়াড়রা দান করতে যাচ্ছেন এই ফান্ডে। নোভাক জোকোভিচ ‌র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ খেলোয়াড়দের মানবিক সহায়তায় সম্পৃক্ত করতে চালিয়ে যাচ্ছেন ক্যাম্পেইন।

প্লেয়ার রিলিফ প্রোগ্রামটি গড়েছে পুরুষদের এটিপি, উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ), ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) ও টেনিসের চার গ্র্যান্ড স্ল্যাম- অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনের আয়োজকরা।

ফান্ডে জমা হওয়া অর্থটা পুরুষ ও নারী খেলোয়াড়দের মাঝে সমানভাবে ভাগ করা দেওয়া হবে। খেলোয়াড়দের মাঝে অর্থ বণ্টনের প্রশাসনিক দায়িত্বটা পালন করবে এটিপি ও ডব্লিউটিএ। তার আগে ‌র‌্যাঙ্কিং ও আগের আয়ের ভিত্তিতে সহযোগিতা পাওয়ার যোগ্য খেলোয়াড়দের একটি তালিকা ঠিক করা হবে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD