সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ড. মঈন খান সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর বাধা নেই লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর

ক‌রোনায় কেন্দ্রীয় ব্যাং‌কের যুগ্ম-পরিচালকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হ‌য়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা গেছেন। তি‌নি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছি‌লেন।

সোমবার (২২ জুন) সকা‌লে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ ফরিদ উদ্দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম  বলেন, যুগ্ম-পরিচালক ফরিদ উদ্দিন আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না এটি আমি নিশ্চিত নই, তার ডেথ সার্টিফিকেট পেলে এটি জানানো যাবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD