শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা আনসার সদস্যের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পূর্ণজীবন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ণজীবন চাকমা বলেন, জ্বর, সর্দি ও কাশি নিয়ে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় এক আনসার সদস্য খাগড়াছড়ি সদর হাসপাতালে আসলে তাকে করোনা রোগী সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত আনসার সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

অপর দিকে খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার রামগড়ে ৭ পুলিশ সদস্যসহ ৮ জন, মানিকছড়িতে এক ডাক্তার, তিন পুলিশ সদস্য ও এক ব্যাংক কর্মকর্তাসহ ৭ জন, খাগড়াছড়ি সদরে এক নার্স ও দুই পুলিশ সদস্যসহ চারজন, দীঘিনালায় তিন পুলিশ সদস্য ও মাটিরাঙায় ২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD