শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

পুরোপুরি বদলে গেছে বাংলাদেশ দল : রোহিত শর্মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০

 

লকডাউনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তামিম ইকবালের ফেসবুক লাইভ। অনেকেই এখন এ ওপেনারের লাইভ দেখার সিডিউল করে রাখছেন আগে থেকেই। তামিমও ভক্তদের কথা ভেবে লাইভে এনেছেন ভিন্নতা। দেশের গন্ডি পেরিয়ে এখন বাইরের তারকা ক্রিকেটারদের লাইভে যুক্ত করছেন।

এর শুরুটা করেছিলেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস কে দিয়ে। এরই ধারাবাহিকতায় গতকাল তামিমের লাইভে এসেছিলেন ভারতীয় ড্যাশিং ওপেনার রোহিত শর্মা। কথা বলেছেন নিজের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে।

আর এদিন বাংলাদেশ ক্রিকেটের উন্নতির কথা অকপটে বলে গেছেন নামজাদা এ ব্যাটসম্যান। বলেছেন এক যুগ আগের বাংলাদেশ এখন আর নেই। নতুনদের হাত ধরে লাল-সবুজরা এখন বড় দলের সমীহের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রোহিত বলেন- বাংলাদেশ দল ১০-১৫ বছর আগে যা ছিল, এখন পুরোপুরি বদলে গেছে। তোমরা এখন যখন মাঠে নামো, তোমাদের মধ্যে লক্ষ্য ও তাড়না দেখা যায়। এটা ভিন্ন এক বাংলাদেশ দল। এটা শুধু আমি নই, সবাই বলে। তোমাদের পারফরম্যান্সেই সেটা দেখেছি গত বিশ্বকাপে, গত ২-৩ বছরের পারফরম্যান্সে।

এছাড়াও বাংলাদেশ-ভারতের দর্শকদের আবেগের কথাও তুলে ধরেন তামিম-রোহিত। ম্যাচ হারলে নিজেরা কতটা সমালোচিত হন সে নিয়েও কথা বলেন দুই দেশের এ দুই ওপেনার।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD