সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

বায়োপিকে আরিফিন শুভকে চান মাশরাফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

 

ক্রিকেটারদের জীবনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এরই মধ্যে সেই তালিকায় যোগ হয়েছে শচীন টেন্ডুলকার, এম এস ধোনির নাম। আলোচনা চলছে সৌরভ গাঙ্গুলি বায়োপিক নির্মাণ নিয়েও।

বাংলাদেশে ক্রিকেটাদের জীবনী নিয়ে এখনো নির্মাণ হয়নি কোন সিনেমা। তবে একবার গুঞ্জন শোনা গিয়েছিলো, বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বায়োপিক নির্মাণ করতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে সেই গুঞ্জন আর ডাল পালা মেলেনি বেশ কিছু কারণে।

সেই গুঞ্জন সত্যি না হলেও এবার নিজের বায়োপিক নিয়ে মন্তব্য করেছেন মাশরাফি। সম্প্রতি ‘নট আউট নোমান’ ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে মাশরাফির কাছে প্রশ্ন ছিলো, তার জীবন নিয়ে সিনেমা করা হলে, নায়ক হিসেবে কাকে চাইবেন?

এই প্রশ্নের উত্তরে মাশরাফি জানিয়েছেন, ‘মাশরাফির জীবন নিয়ে সিনেমা। আমার বাংলাদেশের আরিফিন শুভকে ভালো লাগে। স্মার্ট খুব, হয়তোবা আরিফিন শুভ।’

এমন প্রশ্নের পর মাশরাফির কাছে আরও জানতে চাওয়া হয়, ঢালিউড, হলিউড ও বলিউড থেকে যেকোন একজন নায়িকার সঙ্গে ডিনারে যেতে পারবেন। কাকে বেছে নেবেন? জবাবে মাশরাফির উত্তর, ‘মাশরাফির ঘরের বউ।’

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD