শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সহজ চিকেন কোর্মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

সহজ চিকেন কোর্মা

উপকরণ
ফ্যামিলি সার্ভিসিং
500 গ্রাম চিকেন
100 গ্রাম টকদই
1চা চামচ গোটা গরমমসলা
1/2 বাটি ধনে জিরে মৌরি শুকনো লংকা ভাজা
1/2 বাটি আদা রসুন পেঁয়াজ বাটা
1/2 বাটি কাজু, পোস্ত, চলমগজ, কিসমিস একসাথে বাটা
1 চা চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো
1চা চামচ হলুদ
1 চা চামচ ভিনিগার
1 চা চামচ গরম মশলা গুঁড়ো
1/2 চা চামচ কেওড়া জল
স্বাদমতো নুন
1/2 চা চামচ চিনি
2 চা চামচ ঘি

ধাপ
ধনে,জিরে,মৌরি,শুকনো লংকা, শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে

কাজু বাদাম,চাল মগজ,পোস্ত, কিসমিস একসাথে বাটতে হবে

চিকেন ভালো ভাবে ধুয়ে আদা পেঁয়াজ রসুন বাটার সাথে কাজু, চালমগজ,পোস্তর পেস্ট,ভাজা মশলা বাটা,কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, টকদই,নুন, হলুদ, ভিনিগার, কেওড়া জল দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে

কড়াইয়ে বেশ খানিক টা সাদা তেল ও ঘি দিয়ে তাতে গোটা গরমমশলা ও অর্ধেক করে বাটা পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ টা ভাজা হয়ে এলে ম্যারিনেট করা চিকেন টা দিয়ে দিতে হবে

চিকেন টা অল্প নাড়িয়ে সামান্য চিনি দিয়ে ঢেকে দিতে হবে, মাংসের নিজস্ব জলটা কমে এলে ঢাকা খুলে 5 মিনিট কষাতে হবে, এরপর গরমমশলা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে

এরপর সার্ভিং বোলে রেখে পরিবেশন রুটি বা পরোটার সাথে

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD